ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে নুরুল হত্যাকাণ্ডে ৬ জনের যাবজ্জীবন

Link Copied!

gavel-dreamstime_1437513বান্দরবান প্রতিনিধি : জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা গ্রামের চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী নুরুল কবির হত্যাকাণ্ডের রায়ে ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা জজ আদালত।
রোববার সকালে জেলা ও দায়রা জজ মো. শফিকুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন-উবাচিং মার্মা (৩০), সাচিং মার্মা (২৬), মং হ্লা চিং (২৭), মো. রেজাউল (২৯), উমা প্রু মার্মা (২২), উক্য হ্লা মার্মা (২৭) অপর আসামি উচা মং কারবারীকে (৪৫) বেকসুর খালাস দেয়া হয়।
প্রসঙ্গত, জেলার রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকার মৎস খামার থেকে গত ২০১১ সালের ১১ মার্চ নুরুল কবিরকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার চারদিন পর রোয়াংছড়ি উপজেলার ত্রিশটিলা এলাকার পাহাড় থেকে গলা কাটা ও অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর ১১ সালের ২১ মার্চ নিহতের ভাই নুর আলম মাস্টার বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দণ্ডকৃতদের মধ্যে উক্য হ্লা মার্মা পলাতক এবং অপর আসামিরা বান্দরবান কারাগারে আটক রয়েছে। আসামিদের মধ্যে সা চিং মং মারমা রাঙ্গামাটি জেলার বাকিরা বান্দরবান জেলার বাসিন্দা।