ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তার আশঙ্কায় রিজভী

Link Copied!

rezbiনিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারের আশঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় তিনি এ আশঙ্কা করছেন বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
গ্রেপ্তার আশঙ্কায় তিনি কার্যালয় থেকে বের হচ্ছেন না। শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করতে কার্যালয়ে প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত সেখানে অবস্থান করছেন তিনি।
রিজভীর সঙ্গে ওই কার্যালয়ে থাকা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শনিবার জানান, কার্যালয়ের সামনে সাদাপোশাকে পুলিশ অবস্থান করছে। রাতে পোশাকধারী পুলিশ থাকলেও সকালে তারা চলে যান। তবে সাদাপোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি জানান, কার্যালয়ের গেটের সামনে ডিবি পুলিশের একটি গাড়িও রাখা হয়েছে।
কার্যালয় থেকে বের হলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কার্যালয়ে রিজভীর সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পটুও রয়েছেন।
জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ দেশের যেকোনো স্থানেই ডিউটি করতে পারে। গুলশান কার্যালয়ের সামনে স্বাভাবিক টহলের অংশ হিসেবেই পুলিশ আছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।’
প্রসঙ্গত, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রিজভী ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারি হেলালসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।