ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের সাজার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

Link Copied!

Tareqনিজস্ব প্রতিবেদক : অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানান, কর্মসূচির অংশ হিসেবে রোববার সারা দেশের থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
এদিকে, সাজা দেওয়ার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক জানান, কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশের বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।
সম্প্রতি অর্থ পাচারের দায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।