ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধাকে গলাকেটে হত্যা

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : গোদাগাড়ী উপজেলার চাতাল গ্রামে আঙ্গুরা বেওয়া নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নিহত বৃদ্ধার ভাগ্নে সোহরাব হোসেন শেখ জানান, তার মামী আঙ্গুরা বেওয়া ওই বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে তার মেয়ে এসে মায়ের কাছে থাকতেন। বৃহস্পতিবারও মা-মেয়ে একসঙ্গে ছিলেন। তবে শুক্রবার সকালে মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে আঙ্গুরা রাতে একাই ঘুমিয়ে পড়েন।
এরপর শনিবার সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে কেন এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বা কী কারণে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা পরিবারের সদস্যরা জানাতে পারেননি।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, নিহত বৃদ্ধা আঙ্গুরা বেওয়া শুক্রবার রাতে বাড়ির মধ্যে ঘরের সামনে বারান্দায় ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা বাড়িতে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে।
সকালে স্থানীয়রা বৃদ্ধার রক্তমাখা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি।