সাভার প্রতিনিধি : সাভারে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার সকালে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাভার এনাম মেডিকেল কলেজ থেকে পাঠানো খবরের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
এনাম মেডিকেল কলেজের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, হেমায়েতপুর থেকে এক সিএনজি চালক হাতে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ণ রয়েছে এমন এক অজ্ঞাত ব্যক্তিতে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যায়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এটি কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।

