ঢাকাSaturday , 30 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জ কারাগারে হাজতির আত্মহত্যা

Link Copied!

Suisideনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের জেলা কারাগারে ইমরান (২৬) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ইমরান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আদমজীনগরের বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ জেল কারাগারের জেলার মো. আসাদুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের একটি মারামারি মামলায় বিচারাধীন হিসাবে ইমরান জেল হাজতে ছিল। গত ২৩ জুলাই জেল হাজতে শারীরিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে জেল হাজতের হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুলাই তাকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়।
তবে শনিবার (৩০ জুলাই) জেল হাজতে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিল ইমরান। তখন নিরাপত্তা রক্ষীকে বলে বাথরুমে যান। পরে দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় দরজা ভেঙে ফেলা হয়। এ সময় বাথরুমের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছটফট করতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের ডাক্তার ইমরানকে মৃত ঘোষণা করেন।