ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শব্দবোমা পাঠিয়ে উগ্রবাদীদের ধরা যাবে না

Link Copied!

Obaidul Kaderলক্ষ্মীপুর প্রতিনিধি : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিচ্ছিন্ন ও দুর্বল আন্দোলন করে সাম্প্রদায়িক উগ্রবাদীদের ষড়যন্ত্রে ফাটল ধরানো যাবে না। দেশে সাম্প্রদায়িক উগ্রবাদীরা অনেক শক্তিশালী। তারা অস্ত্র, অর্থ ও সাংগঠনিক বলে ভয়ংকর অবস্থান তৈরি করেছে। শব্দবোমা পাঠিয়ে এদের ধরা যাবে না। এ সব উগ্রবাদীদের নিশ্চিহ্ন করতে হলে জনসাধারণের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ গড়ে তুলতে হবে।’
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা করেন।
এ সময় তিনি বলেন, ‘লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্কুল ও মাদরাসায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় না। কিন্তু দলীয় নেতাকর্মীরা এ সব ব্যাপারে কোনো খোঁজ-খবরই রাখেন না।’ নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কংকন চাকমা, পুলিশ সুপার আসম মাতাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপুসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা।
এরপর মন্ত্রী লক্ষ্মীপুর হয়ে সড়ক ও জনপদের ফেনী-লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক পরিদর্শন করে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার কথা রয়েছে।