ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ১০

Link Copied!

Arestচুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ও লোকনাথপুর এলাকা থেকে জামায়াত সমর্থক পরোয়ানা ভুক্ত আসামিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) ভোরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে দর্শনার আনোয়ার হোসেন খাঁন (৬০) শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার বেজরাভাটরা গ্রামের আশরাফুজ্জামান খানের ভাই। আশরাফুজ্জামান খান ৪৩ বছর ধরে আমেরিকা প্রবাসী।
বাকি আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুরের খোকন শেখ ((৩০) ও আকছেদ আলী (৪৫), হঠাৎপাড়ার আলমগীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর হোসেন (৪৫), ঈশ্বরচন্দ্রপুরের আবর উদ্দিন (৫০) , খলিশাগাড়ি গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও প্রতাপপুরের খোদাবক্স (২৫) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সলেমান হোসেন (২৩) ও বাগান পাড়ার ময়েন মন্ডল (২৭)।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আনোয়ার হোসেন খাঁন জামায়াত সমর্থক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া, অন্যান্যরা মাদক ও মারামারি মামলার আসামি।