ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

Link Copied!

Accidentজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের আরাফাত আখতার মিশু নামের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের হামিদুর রহমান নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
তাদের বন্ধু শিহাব উদ্দিন জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে যশোর যাওয়ার জন্য তারা দুজন মোটরসাইকেলে রওনা দেন। পরে সেখান থেকে ফিরে কুষ্টিয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত হামিদুর রহমান বর্তমানে কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তার অবস্থাও আশঙ্ক্ষাজনক।