ঢাকাFriday , 29 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘গোলাগুলিতে’ মাদক বিক্রেতা নিহত

Link Copied!

Guli-যশোর প্রতিনিধি : জেলার শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার একটি খেজুরবাগানে ‘গোলাগুলি’তে অজ্ঞাত (৪৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীরা মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
হাসপাতালে থাকা একাধিক ব্যক্তি জানান, গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি যশোর শহরের বারান্দীপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তালেব। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকার একটি খেজুর বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মাদক ব্যবসায়ীদের হটিয়ে দিতে পুলিশ দশ রাউন্ড গুলি ছোড়ে। পরে রাত দেড়টার দিকে ওই স্থান থেকে অজ্ঞাত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম চোখে গুলিবিদ্ধ হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।