কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বজ্রপাতে আব্দুল জলিল নামে একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

