ঢাকাThursday , 28 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবিরোধী কমিটিতে বিএনপির লোক থাকবে

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যারা বিএনপিসহ বিভিন্ন দলের লোক আছেন তারাও প্রশাসনের আওতায় সন্ত্রাসবিরোধী কমিটিতে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসবিরোধী কমিটি করবে। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী হবে। এ কমিটিতে কে থাকবে আর না থাকবে তা সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ। কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে তা দলীয় হবে না। এখানে সব ধরনের লোক থাকবে।
ডিসিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিসিরা আইন-শৃঙ্খলা বাহিনীর না। তবে তারা জেলা প্রশাসনের নেতৃত্ব দেন এটাও কম না। ডিসিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে বলে মনে হয় না।