ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

Link Copied!

sebok-legueeনিজস্ব প্রতিবেদক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনটি অনেক সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে এ পর্যায়ে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও সাজ্জাদ সাকিব বাদশা, সম্পাদকমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম বিটুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।