ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের মামলা আওয়ামী লীগই প্রত্যাহার করবে

Link Copied!

noman1নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা (আওয়ামী লীগ) মামলা করছে তারাই একদিন সেই মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হবে।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া অর্থ পাচার মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। তাই আমরা (বিএনপি) এই মামলাকে গুরুত্ব দিচ্ছি না।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদ সভায় নোমান বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান ঘটবেই। তাই জঙ্গিবাদ রুখতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কৌশল নির্ধারণ করতে হবে। কারণ এর আগে আমাদের গণতান্ত্রিক আন্দোলনগুলো সরকার প্রশাসন ও অস্ত্র দিয়ে দমন করেছে। কিন্তু এবার সেটা করতে দেওয়া যাবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় বিএনপির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, সংগঠনের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শায়লা, ওলামা দলের সভাপতি এম এ মালেক, জাতীয়তাবাদী দেশে বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।