ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

jubodolনিজস্ব প্রতিবেদক : অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে মোড় থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, গিয়াস উদ্দিন মামুন, তেজগাঁ থানা যুবদল সভাপতি মোহাম্মদ আলী, তেজগাঁ শিল্পাঞ্চল থানা যুবদলের সভাপতি মো রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, আদাবর থানার আহ্বায়ক কামাল হোসেন, পল্লবী থানার আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনসহ দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে সাজা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন যুবদলের নেতা-কর্মীরা।