ঢাকাWednesday , 27 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

Link Copied!

kill-নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের পাঁচ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।
নিহত নিরাপত্তাকর্মী ছাত্তার (৪৫)। তার বাবা আক্কেল আলী। তাদের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে। গুরুতর আহত ইকবালকে (৪২) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত মোস্তফা, আলমগীর ও কামাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার (২৭ জুলাই) খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলমগীর।
তিনি বলেছেন, ‘স্থানীয় সন্ত্রাসীরা ভোররাতে আমিন মোহাম্মাদ ফাউন্ডেশনের পাঁচ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যদের ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।’
আহতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত ২টার দিকে বালি উত্তোলনকে কেন্দ্র করে ঠিকাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ছাত্তারের মৃত্যু হয়। তবে ঠিকাদারের নাম বলতে পারেননি আহতরা।