ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট্ট উপায়ে ভালো রাখুন আপনার ফুসফুস

Link Copied!

Lungস্বাস্থ্য ডেস্ক : ফুসফুসের প্রধান কাজ হলো জীবাণু মুক্ত বায়ু হৃৎপিণ্ডে পৌঁছানো। আর সেই বায়ুতে অক্সিজেনযুক্ত করে হৃৎপিণ্ড সারা দেহে প্রেরন করে দেয়। শ্বাস নেওয়ার সময় তা বেলুনের মতো ফুলে যায় এবং শ্বাস ছাড়ার পর আগের অবস্থায় ফিরে যায়। প্রতিটি পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে শ্বাস-প্রশ্বাস নেয় ১২ থেকে ১৮ বার, শিশুরা নেয় ২০ থেকে ৩০ বার। দূষিত পরিবেশের কারণে আপনার ফুসফুসটি হতে পারে অসুস্থ। তাইতো মানবদেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গের দরকার বিশেষ যত্ন। সেজন্য-
– রাতে ঘুমোনোর আগে ১ কাপ হার্বাল চা পান করতে পারেন। এই চা আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে। দেহে জমে থাকা টক্সিনই মূলত ফুসফুসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।
– সকালে নাস্তা করার আগে অনন্ত আধা লিটার পানি খেয়ে নিন। অথবা একটু লেবুর রসের সঙ্গে এক গ্লাস পানি মিশিয়ে পান করুন।
– আঙুর বা আনারসের রস আপনার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করবে। এই দুটি ফলেই থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শ্বাস প্রশ্বাস প্রণালীকে উন্নত করে।
– সকালের খাবার বা রাতের খাবারে যোগ হতে পারে গাজরের রস। কারণ গাজরের রস রক্তে ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে।
– দুপুরে কলা, নারকেলের শাঁস, পালংশাক খেতে পারেন। এই ধরণের খাবারে পটাশিয়াম থাকে যা দেহের বিষাক্ত টক্সিন পরিস্কার করে ফুসফুসকে আরও চাঙ্গা করতে তুলতে সক্ষম।