ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান হত্যায় আজ মামলা

Link Copied!

igpনিজস্ব প্রতিবেদক : গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ সোমবার (৪ জুলাই) মামলা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই মামলা হচ্ছে। সে ঘটনায় যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি। এ ঘটনায় যে দুজন সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে তারা চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’