ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আট বছর পর জাহিদ-রিচি একসঙ্গে

Link Copied!

jahid-richiবিনোদন ডেস্ক : প্রায় ৮ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও রিচি সোলায়মান। সুমন আনোয়ারের রচনা ও পরিচালানয় ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সেমন্তী সৌমি ও সানজিদা তন্ময়।
পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই নাটকে জাহিদ অভিনয় করেছেন একজন ধনী ঘরের ছেলের ভূমিকায়। যে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। ফলে তার মা তার বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে রিচির দেখা পেয়ে যান। আর এই বিয়ে নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।
‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ প্রসঙ্গে জাহিদ হাসান বললেন, ‘দীর্ঘ আট বছর পর রিচি আর আমি অভিনয় করলাম। ভালো লেগেছে। আশা করি আমাদের মতো দর্শকদেরও ভালো লাগবে।’
এনপলি নিবেদিন নাটকটি প্রযোজনা করেছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। আসছে ঈদে এটি আরটিভিতে প্রচার হবে।