ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেরেরাকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

Link Copied!

pereraস্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে পজেটিভ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা। তবে ফের পরীক্ষার পর আগেরটি ভুল প্রমাণিত হওয়ায় ক্রিকেটে ফেরার সুযোগ পান লঙ্কান এই ক্রিকেটার। এমন পরিস্থিতির কারণে তাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউিন্সিল (আইসিসি)।
নিষেধাজ্ঞার ফলে শ্রীলংকার হয়ে ২০১৫ সালের নিউজিল্যান্ড সফর করতে পারেননি কুশল পেরেরা। তবে চলতি বছরের মে মাসে পরীক্ষার ফলাফল ভুল প্রমাণিত হওয়ায় আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। পরে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে যোগ দেন পেরেরা।
স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসির ‍বার্ষিক এক সভায় পেরেরাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়। পরে এক কর্মকর্তা বলেন, ‘পেরেরা নির্দোষ ছিল। তাই আইসিসি তাকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ পাউন্ড দিচ্ছে।’