ঢাকাTuesday , 28 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুলা উন্নয়ন বোর্ডের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

তুলা গবেষণা কার্যক্রমের উপর উপস্থাপনা শুনছেন (বাঁ দিক থেকে) বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. শমসের আলী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগম, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ-পাঞ্জেরী

তুলা গবেষণা কার্যক্রমের উপর উপস্থাপনা শুনছেন (বাঁ দিক থেকে) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শমসের আলী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগম, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ -পাঞ্জেরী

নিজস্ব প্রতিবেদক : তুলা উন্নয়ন বোর্ডের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গত ২৬ জুন রোববার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শমসের আলী এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন।
অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগম বলেন, তুলা চাষ সম্প্রসারণ ও এর উৎপাদন বৃদ্ধিকল্পে করণীয় বিষয়ে কৃষি মন্ত্রণালয় তথা সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। তুলার উৎপাদন বৃদ্ধিতে গবেষণার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি তুলা গবেষণা বিষয়ক কার্যক্রম এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। দেশে তুলা উৎপাদন বাড়াতে নতুন নতুন জাত উদ্ভাবনে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের মনোনিবেশ করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া, তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগবিধি সংক্রান্ত যে জটিলতা রয়েছে তা পূরণ করা হবে বলেও জানান সৈয়দা আফরোজা বেগম। বক্তব্য শেষে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মো. ফরিদ উদ্দিন তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা সংক্রান্ত কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তুলার বিশাল বাজার রয়েছে। প্রতি বছর আমাদের ৬০ লাখ বেল তুলা আমদানি করতে হয়; সেখানে আমরা মাত্র দেড়লাখ বেল তুলা উৎপাদন করতে পারছি। ফলে এর উৎপাদন বৃদ্ধি করা গেলে একদিকে যেমন আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা যাবে অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আমরা হয়তোবা সকল জাতের তুলা উৎপাদন করতে পারবো না, তবে যে জাতগুলো আমাদের মাটি ও আবহাওয়া উপযোগী সেগুলোর উৎপাদন বাড়াতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ জমি পতিত পড়ে আছে, সেগুলো তুলা চাষের আওতায় আনা গেলে তুলার বিপ্লব ঘটানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তুলা গবেষণা কার্যক্রমের উপর উপস্থাপনা করেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আখতারুজ্জামান, স্বাগত বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. তাসদিকুর রহমান সনেট এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক কৃষিবিদ গাজী মো. ফরহাদ হোসেন।