ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারী চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নারীসহ আটক ১৪

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : পত্রিকায় সরকারি ও বেসকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।
সোমবার দুপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. আবু সাঈদ খান।
তিনি বলেন, ‘ঢাকার মহাখালী ডিওএইচএস, বারিধারা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
আটকরা হলেন ফারুক হোসেন (৩৪), জহুরুল ইসলাম খোকা (২৭), কামরুল ইসলাম (২৭), আব্দুল মজিদ (৫৭), মনিরুল ইসলাম (২৭), মহিবুল ইসলাম (২৭), সুমন (২৬), ইউনুছ আলী (৩২), নুরনবী (৪০), তৈয়ব হোসেন (২০), শহিদুল ইসলাম সুমন (২৪), শিমুল হাসান (২৫), কিবরিয়া (১৬) এবং আছমা আক্তার আগুর (৩৮)।
এই র‌্যাব কর্মকর্তা জানান, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় এক থেকে দুই মাসের জন্য অফিস ভাড়া করে চাকরির বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউ নিত এবং এরপর মোবাইল ফোন বন্ধ করে অন্য এলাকায় সরে যেত। র‌্যাব-৪ এর অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ভূয়া আবেদনপত্র এবং নিয়োগপত্রসহ সংঘবদ্ধ প্রতারকচক্রের ১৪ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
আবু সাঈদ খান বলেন, ‘এই চক্রের সদস্যরা বিভিন্ন পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। সেই বিজ্ঞাপন দেখে লোকজন আবেদন করতো এবং প্রতারকরা ইন্টারভিউ নিয়ে চাকরির নিশ্চয়তাও দিতো।’
‘এরপর কখনো অফিসের খরচ বা সিকিউরিটি মানির কথা বলে পদ অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার টাকা করে আদায় করা হত আবেদনকারীদের কাছ থেকে। কখনো কখনো আরও বেশি অর্থ নেয়ারও তথ্য পাওয়া গেছে।’