ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীসহ ২৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

Link Copied!

Tangailটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে নারী পুরুষসহ ২৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৮ জন গোপালপুর হাসপাতালে এবং অন্যরা ভূয়াপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল হোসেন জানান, ওই গ্রামের মিনহাজ চাকলাদার গত ২০ জুন পালের একটি রোগাক্রান্ত বলদ জবাই করে মাংস বিতরণ করেন। বলদ জবাই, মাংস ছাড়ানো, বিতরণ ও রান্নার সাথে জড়িত সবাই এ রোগে আক্রান্ত হয়ে পড়ে।
এদের মধ্যে আহামদ চাকলাদার, তাজেম তালুকদার, কবির হোসেন, লেবু মিয়া, আরিফ হোসেন, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, হেলাল উদ্দীন, ইয়াজ উদ্দীন, আলিফ মিয়া, রাজিব হোসেন, গোলবানু, বন্যা ইসলাম, জায়দা বেগম, কোহিনূর বেগম, শাহনাজ বেগম, কনা বেগম, শিউলী রহমান গত মঙ্গলবার গোপালপুর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এছাড়া আক্রান্ত গরুর মাংস খেয়ে অজ্ঞাত আরো ৫ জন ভূঞাপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মতিউর জানান, গরু জবাই, মাংস বিতরণ এবং মাংস ধোয়ামোছার সাথে জড়িতদের সবাই আক্রান্ত হয়। প্রথমে হাতে মারাত্মক ঘা দেখা দেয়। পরে তা শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। ওই গ্রামে একটি মেডিকেল টিমও কাজ করছে।