ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

Accidentব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে রাস্তার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া ট্যাংলরী মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আলী আযম ও দপ্তর সম্পাদক মো. শাহজাহান মিয়া। তাদের সকলের বাড়ি সদর উপজেলার ঘাটুরা এলাকায়।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সরাইল হাইওয়ে থানা পুলিশ একটি ট্রাককে ধাওয়া করে। পরে ট্রাকটি আশুগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলসহ আরোহীরা ট্রাকটির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার এসআই মো. আনিসুজ্জামান তিনজন মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।