ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-মাদকসহ পৌর কাউন্সিলর আটক

Link Copied!

armsঝিনাইদহ প্রতিনিধি : জেলার কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি, ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, নগদ টাকা ও পুলিশের পোশাকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের মমিন পাঠানের ছেলে পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে মোশাররফ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে নাটু মল্লিক (৩৪)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তি তারা জানতে পারে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় তারা। সে সময় ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, বিদেশি মদ, ইয়াবা, ফেনসিডিল, ৫টি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল, দুইটি ইয়ার গানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ পৌর কাউন্সিলর রেজাউল পাঠান ও তার সহযোগী মিলন হোসেন এবং নাটু মল্লিককে আটক করা হয়।
আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।