ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ জুড়াতে এক গ্লাস আনারসের শরবত

Link Copied!

Pineappleলাইফস্টাইল ডেস্ক : গরমে প্রশান্তি মিলতে এক টুকরো আনারসের জুড়ি নেই। কাসুন্দি বলুন আর বিট লবণের গুড়ায় মাখা আনারসের ভক্ত ছোট বড় সবাই। তবে মজাদার এই ফলটির স্বাদে ভিন্নতার সংযোজনে খাওয়া যেতে পারে শরবত। স্বাদে ভরা ঠাণ্ডা একগ্লাস আনারস শরবত ইফতারিতে প্রাণ জুড়িয়ে দেবে। এক নজরে দেখে নিতে পারেন আনারস শরবতের সহজ রেসিপি।
যা যা লাগবে
আনারস ২০০ গ্রাম, বিট লবণ সামান্য, চিনি, বরফ কুচি, আধা চামচ পুদিনা পাতা।
যেভাবে করবেন
আনারস পরিষ্কার করে কেটে নিন। এবার ব্লেন্ডারে একগ্লাস পানি, আনারস, বিট লবণ, স্বাদমতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা ছেকে ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ব্যাস আনারস শরবত রেডি। পছন্দের শরবত গ্লাসে শরবত ঢেলে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করলেই হল।