ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে ক্ষোভ বিরোধী দলের

Link Copied!

Parlamentনিজস্ব প্রতিবেদক : সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় অর্থমন্ত্রী ও অর্থপ্রতিমন্ত্রীকে উপস্থিত না দেখে রোববারের মত সোমবারও (আজ) ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় এমপিরা। গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করেন। এরপর গত ৮ জুন সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।
সোমবার সকাল সোয়া ১১ টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। তার সঙ্গে যোগ দেন বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী।
কিন্তু ডেপুটি স্পিকার বিরোধী এমপিদের ফ্লোর না দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মাননীয় সদস্য কাজী ফিরোজ রশিদ বাজেট আলোচনা চলছে, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নিবো না। আমি আপনাকে পরে ফ্লোর দেব। একই সঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বাজেট আলোচনা প্রত্যক্ষ করছেন। আপনি বলতে চাইলে পরে বলবেন।’
ফিরোজ রশিদ যখন ফ্লোর নিয়ে কথা বলতে চান তখন সংসদে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছিল। যে কারণে অর্থমন্ত্রী সে সময় অধিবেশনে যোগ দিতে পারেননি বলে জানা গেছে। ফিরোজ রশিদ কথা বলার সুযোগ না পেলেও বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়াও বলেন, ‘আমরা বাজেট নিয়ে আলোচনা করি। কিন্তু মন্ত্রী ও প্রতিমন্ত্রী না থাকলে আলোচনা ফলপ্রসূ হয় না।’
এদিকে রোববারও প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কাজী ফিরোজ রশিদ অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, বাজেট আলোচনা হবে অথচ অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রীর কেউ থাকবেন না; তাহলে সে আলোচনা করে লাভ কি? আমরা কার কাছে বলবো। মাননীয় স্পিকার আপনাকে বলে তো লাভ হবে না।