ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ১২৪

Link Copied!

Handcuffখুলনা প্রতিনিধি : দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের কর্মীসহ ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে জেলার ৯ থানায় ৯০ এবং মহানগরীর ৮ থানায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নগরীর ৮টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের নেতাসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খানজাহান আলী থানা জামায়াতের আমীর মিয়া গোলাম কুদ্দুস ও ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. অহিদুল ইসলাম। এছাড়া দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সিএ হালিম জানান, জেলার ৯ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত-শিবির ও বিএনপি নেতাসহ বিভিন্ন মামলায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন জামায়াত ও একজন শিবির ও ২ জন বিএনপির নেতা-কর্মী রয়েছেন। আটকদের মধ্যে পাইকগাছা লস্কর ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান ও রূপসা উপজেলার একটি ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী নিয়ামত আলী উল্লেখযোগ্য। অন্যান্যরা বিভিন্ন মামলার আসামি।