ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ আসামি গুলিবিদ্ধ

Link Copied!

Bondukযশোর প্রতিনিধি : শহরের ধর্মতলা রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আক্তারুজ্জামান ডিকু নামে এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডিকু যশোর শহরের খড়কী এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ডিকুর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। রোববার বিকেলে ডিকুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ডিকু অস্ত্রের সন্ধান দেয়। অস্ত্র উদ্ধারের জন্য রাত সোয়া দুইটার দিকে পুলিশ তাকে নিয়ে ধর্মতলা রেলগেটের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে যায়। সেখানে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছুড়ে ডিকুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ছয় রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশও পাল্টা জবাব দেয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এদিকে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, এসআই মানিক গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনেন। তার বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি বিদ্ধ হয়েছে। ‘পাবলিক অ্যাসাল্ট’ হিসেবে তার নাম হাসপাতালের রেজিস্ট্রারে নথিভুক্ত রয়েছে।