ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপুরুষদের হুমকিতে ভয় পাই না: নাসিম

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি এসব হুমকিতে হাসানুল হক ইনু শুধু নয়, আমরা কেউ ভয় পাই না। ভয় পাওয়ার প্রশ্নই উঠে না। যারা কাফনের কাপড় পাঠায় তারা কাপুরুষ। এদের হুমকিতে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই।
রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৯ জুন দেশে চলমান গুপ্তহত্যার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় ১৪ দলের যৌথসভায় নাসিম এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার জন্য দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকেও দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যুদ্ধাপরাধীদের প্রলম্বিত বিচার করছি। অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নতি করছি। তখনই একটি মহল বাংলাদেশকে টার্গেট করে গুপ্তহত্যা করছে।
তিনি বলেন, যে সৌদি আরব নিয়ে অনেক কথা হয়, সেই সৌদি আরব শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশে নৈরাজ্যের বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপকে সমর্থন করছে। দেশ যেন শান্তিতে না চলতে পারে তখনই সুপরিকল্পিতভাবে সেই মুখচেনা মহল দেশে সহিংসতা চালাচ্ছে। কিন্তু তাদের কোনো চক্রান্ত সফল হবে না।
গুপ্তহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর দাবির প্রতি কেন্দ্রীয় ১৪ দলের সমর্থন জানিয়ে মুখপাত্র বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আপনারা (জনগণ) আমাদের অতীতের মতো সহযোগিতা করুন। আমরা আপনাদের নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে দৃঢ় আন্দোলন গড়ে তুলে তাদের পরাজিত করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, জাসদের (একাংশ) সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক (একাংশ) শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, শাহাদাৎ হোসেন,হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, মহাসচিব এমদাদ হোসেন মতিন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।