ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় জামায়াতের ৫ সদস্য আটক

Link Copied!

shibirসাভার প্রতিনিধি : আশুলিয়ার সিন্ধুরিয়া মাদরাসায় গোপন বৈঠকের সময় জামায়াতের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া মাদরাসার একটি কক্ষ থেকে আটক করা হয়। আটকদের একজনের নাম সামাদ। তিনি আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার বাসিন্দা।। অপরজন আমির হামজা। তিনি স্থানীয় হাশেম প্লাজার মালিক। এছাড়া বাকীদের নাম জানা যায়নি। তবে তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, সারাদেশে হঠাৎ গুপ্তহত্যা বেড়ে যাওয়ায় পুলিশের মহাপরিদর্শকের সিদ্ধান্ত অনুযায়ী জঙ্গি দমনে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। নাশকতা পরিকল্পনা জন্য জামায়াতের একটি দল সিন্ধুরিয়া মাদরাসায় গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এছাড়া তল্লাশি চালিয়ে ৭টি পেট্রোল বোমা ও চাপাতি ছুরি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।