ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় ৩ ডাকাত ও ওসি গুলিবিদ্ধ

Link Copied!

bondukনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় তিন ডাকাত এবং থানার ওসি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গুলিবিনিময়ের তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এরা হলেন সজীব (২০), স্বপন (২০), মিলন (২৮)। এ ঘটনায় এ তিনজন ছাড়াও গ্রেপ্তার হয়েছেন আরো ৪জন। তারা হলেন, কালা মাসুদ, রনি, সাগর ও মিন্টু। এদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে
এ ঘটনায় ওসি নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন তিনি।