ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রীকে যুবলীগের শুভেচ্ছা

Link Copied!

a.legueনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১১ জুন) গণভবনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস ছাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান ও মিজানুল ইসলাম মিজু প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান শেখ হাসিনা। সেনা সমর্থিত ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমণ্ডির বাসভবন থেকে শেখ হাসিনা গ্রেফতার হন। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার নিয়ে আটক রাখা হয়।
এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তার চিকিৎসকরা তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আওয়ামী লীগসহ অন্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।