ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সম্মেলন ফের পিছিয়ে ২২ অক্টোবর

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আরেক দফা পেছানো হয়েছে। তৃতীয় দফায় সম্মেলনের সময় পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় সম্মেলন পেছানোর এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হানিফ বলেন, ‘ঈদের পরপরই হয়ে গিয়েছিল সম্মেলনের তারিখ। মানুষ তখন উৎসবের আমেজে থাকবে। তাছাড়া ওই সময়টায় বর্ষাকাল শুরু হয়ে যাবে। সার্বিক বিষয় বিবেচনা করেই আমাদের জাতীয় সম্মেলন পিছিয়ে আগামী ২২ ও ২৩ অক্টোবর করা হয়েছে। আজকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে।’
এদিকে বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভা শুরু হয়। সভায় দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বিবার্ষিক জাতীয় এ সম্মেলন প্রথম ঠিক হয় গত ২৮ মার্চে। ঈদের কারণে ওই তারিখ পরিবর্তন করে নতুন সময় ঠিক করা হয় ১০ জুলাই। শনিবার দলের নীতি নির্ধারণী এ বৈঠকে সময় ফের পরিবর্তন করা হয়।
আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর।