ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁড়াশি অভিযানে আতঙ্ক বিরাজ করছে

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সাঁড়াশি অভিযানে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অভিযানের নামে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি এবং গ্রেপ্তার বাণিজ্যের নিন্দা জানিয়ে এ ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (১১ জুন) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে ওই আতঙ্ক ও ঐক্যের আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড চলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা পেশার নারী ও পুরুষ নির্মম গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি।’
হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই সরকারের কর্তাব্যক্তিগণ জামায়াত ও অন্যান্য বিরোধী দলের ওপর ‘দোষ চাপানোয়’ প্রকৃত খুনিরা আড়ালে থেকে ‘অপকর্ম’ চালানোর উৎসাহ পাচ্ছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক প্রতিটি হত্যাকাণ্ডের পরপরই আমরা বিবৃতির মাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছি। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’
‘সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ড, কুমিল্লায় তনু হত্যা, কয়েক জন বিদেশি নাগরিকসহ ব্লগার হত্যা এবং ধর্মীয় নেতা ও ধর্মীয় সেবকদের হত্যাকাণ্ডে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো একটি হত্যাকাণ্ডের বিচার হয়নি, বলেন তিনি।
ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করতে চায় দাবি করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সরকার বদ্ধপরিকর বলে মনে হচ্ছে।’
গুপ্তহত্যা বন্ধে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি আন্তরিকভাবে গুপ্ত হত্যা বন্ধ করতে চায়, তাহলে প্রয়োজন দল-মত নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলা। দেশকে বিভাজনের দিকে ঠেলে না দেয়া।’
ধর্মপ্রাণ মানুষ যাতে পবিত্র রমজানে প্রশান্তির সাথে রোজা পালন করতে পারেন সেজন্য পুলিশের হয়রানি বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন জামায়াতের ওই শীর্ষ নেতা।