ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি গুলিবিদ্ধ

Link Copied!

Bondukসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামে এক চরমপন্থি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের এএসআই বাদশা আহত হন।
শুক্রবার রাত দেড়টার দিকে তালা উপজেলার তেঘরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী একই উপজেলার জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তালা থানার এসআই রইচউদ্দিনের নেৃতত্বে একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে তেঘরিয়া মোড়ে পৌঁছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। পরে সঞ্জিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবৃদ্ধ সঞ্জিত বৃহস্পতিবার (১০ জুন) রাত ৩টার দিকে উপজেলার জালালপুর-জেঠুয়া সড়কের চারাবটতলা এলাকায় বন্দুকযুদ্ধে নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানার একান্ত সহযোগী বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।