ঝিনাইদহ প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২২), সমশের মিয়ার ছেলে বাবুল (৪০), আব্দুল ওয়াহেবের ছেলে বল্টু (২২), জুলহাসের স্ত্রী ফরিদা খাতুন (৪৫), খোকা মোল্লার ছেলে আব্দুল ওহাবসহ (৬০) ৮ জন।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ফতেপুর গ্রামের বাবুল ও ওহাবের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

