যশোর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে যশোরের ঝিকরগাছায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের গুলিতে তার ছেলে সোহাগ হোসেন (২২) আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে ঝিকরগাছা উপজেলার সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগের বাবা নজরুল ইসলাম ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার শর্টগান দিয়ে ছেলে সোহাগকে গুলি করেন। এ সময় গুলি তার পায়ে লাগে। পরে সোহাগকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

