ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশায় উল্টাপাল্টা বলছেন খালেদা

Link Copied!

tofayel-2ভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে না এসে হতাশায় ভুগছেন। তার দল বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই তিনি রাজনৈতিক শিষ্টাচার ছাড়াই উল্টাপাল্টা কথা বলছেন।
আজ শুক্রবার বেলা ১১টায় ভোলায় নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন সভায় সভাপত্বি করেন।
খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, তার মধ্যে শিষ্টাচারের পরিবর্তে বর্তমানে উগ্রতা ভর করেছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার চেষ্টা করছেন। মূলত এর মাধ্যমে তিনি তার হতাশাকেই প্রকাশ করছেন।
তোফায়েল আহমেদ বলেন, পবিত্র রমজান উপলক্ষে বর্তমানে বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শুধু চিনির দাম ছাড়া সব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। অতীতের যেকোনো সময়ের চাইতে বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে মন্ত্রী দাবি করেন।
কারণ হিসেবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে। জীবন মানের উন্নতি এসেছে সর্বত্র। ক্রেতারা এখন আর পণ্য ক্রয় করতে গিয়ে দর কষা-কষি করেন না। এসব কিছুই সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে দেশ পরিচালনার জন্য।
বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ভোলার নদী ভাঙন রোধে ৪০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। অচিরেই এর কাজ আরম্ভ করা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে ভাঙন বন্ধে ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগামীকাল থেকে নদীর নব্য ফিরিয়ে আনার জন্য এখানে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে।
এসময় বাণিজ্য মন্ত্রী ভোলা নিয়ে তার স্বপ্নের কথা বলেন, ভোলার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। তাই অচিরেই ভোলা-বরিশাল ব্রিজের কাজ আরম্ভ করা হবে। ইতোমধ্যে বিদেশি কয়েকটি কোম্পানি এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এর মাধ্যমে সহজেই মানুষ সড়ক পথে ভোলা থেকে বরিশাল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যেতে পারবে। এতে করে এই জনপদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।
মন্ত্রী আরও বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। এখানে গ্যাসভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা হবে। বিপুল কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর হবে ভোলায়।