সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার আশঙ্কায় জামায়াতের এক কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও বিভিন্ন মামলার ৩৪ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম জানান, রাত থেকে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৭ জন, কালিগঞ্জে ২ জন, তালায় ২ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ২ জন, দেবহাটায় ৫ জন ও পাটকেলঘাটায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

