ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

Link Copied!

shibirঝিনাইদহ প্রতিনিধি : জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় তারা।
পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার গোয়াল হুদা, কাশিপুর, বাবলা মাথাভাঙ্গা, গাড়াবাড়িয়া ও পশ্চিমপুরন্দপুর এলাকা থেকে ৭ জন জামায়াত-শিবির নেতাকর্মীদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।