ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব হত্যাকাণ্ডে আ.লীগ জড়িত

Link Copied!

Khaleda--নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপারের (এসপি) স্ত্রীসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও তার সহযোগিরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘খুনিরা ক্ষমতায় বসে আছে। তারাই নিরীহ মানুষকে হত্যা করছে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
নারায়ণগঞ্জের আলোচিত সাতখুনের ঘটনা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘ওই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হলে সেখানে শেখ হাসিনার নাম আসবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।