নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

