সিলেট প্রতিনিধি : সিলেটের সদর উপজেলা থেকে মাদকসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে উপজেলার রড়শালা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন সুফিয়ান ও দিলওয়ার। তারা সিলেট জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান সুফিয়ান ও দিলওয়ারকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

