ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে বিদ্যুৎবিল নিয়ে বিপাকে গ্রাহকরা

Link Copied!

electicityশরীয়তপুর প্রতিনিধি : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় শরীয়তপুর সদর উপজেলায় ৪টি ফিডারে প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজারের বেশি গ্রাহক ভোগান্তিতে পড়েছে অতিরিক্ত বিল নিয়ে। প্রতিদিন ব্যক্তিগত কাজ ফেলে বিলের কাগজ নিয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ভিড় জমাচ্ছে ভুক্তভোগীরা।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের শরীয়তপুরে ১৫ হাজার গ্রাহকের সেবায় রয়েছেন ১ জন মিটার রাইডার। আর যেখানে টেকনিক্যাল স্টাফ দরকার ৪২ জন, রয়েছেন মাত্র ৮ জন।
অভিযোগ রয়েছে, মিটার রাইডার বিদ্যুৎ মিটার না দেখে ঘরে বসেই পুরনো বিল অনুযায়ী মিটার রিডিংয়ের কাজ করায় বিল নিয়ে ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা। এ অবস্থায় গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। এছাড়াও গ্রাহকদের পোহাতে হচ্ছে বিদ্যুৎ বিলে নিয়ে নানা রকম জটিলতা।
ভুক্তভোগীদের অভিযোগ, মার্চ মাসের বিল দেয়ার পরেও এপ্রিল মাসের বিলের সঙ্গে মার্চ মাসের বিল যোগ করে দেয়া হয়েছে। প্রতিদিন ব্যক্তিগত কাজ ফেলে বিলের কাগজ ঠিক করে নিতে হচ্ছে নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শরীয়তপুর শাখার শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম অভিযোগ করে বলেন, ‘শরীয়তপুরে ১৫ হাজার গ্রাহকের সেবায় রয়েছেন ১ জন মিটার রাইডার। আর যেখানে টেকনিক্যাল স্টাফ দরকার ৪২ জন, রয়েছেন মাত্র ৮ জন। সে ক্ষেত্রে এত বড় ভৌগলিক এলাকায় গ্রাহকদের কোনোভাবেই সেবা দেয়া সম্ভব না।’
এ ব্যাপারে শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামা প্রসাদ মিত্র বলেন, ‘কম্পিউটার সফটয়্যার ক্রুটির কারণে এই সমস্য হয়েছে। আমরা সদর দপ্তরকে জানিয়েছি। ইতোমধ্যে যাদের এ বিল চলে গেছে এখন ব্যাংকের মাধ্যমে ক্রেডিট ঠিক করে দেয়া হবে।’