ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ের দেখা পেল স্বাগতিক যুক্তরাষ্ট্র

Link Copied!

usaস্পোর্টস ডেস্ক : শতবর্ষী কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল যুক্তরাষ্ট্র। বুধবার শিকাগোর সোলজার স্টেডিয়ামে কোস্টা রিকাকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
লাতিন ফুটবলের লড়াই এবার যুক্তরাষ্ট্রে মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে তারা কলম্বিয়ার কাছে হেরেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে নিল স্বাগতিকরা। ফলে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল তারা।
খেলার শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাত্র নয় মিনিটের মাথায় দলকে লিড এনে দেন ক্লিন্ট ডেম্পসে। ৩৭ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যান জোনস।
বিরতিতে যাওয়ার আগে আরো এক গোল করে যুক্তরাষ্ট্র। ববি উড খেলার ৪২ মিনিটে গোল করে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন।
দ্বিতীয়ার্ধে কোনো রিকা কোনো গোল শোধ করতে পারেনি। তবে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। তবুও খেলার শেষ তিন মিনিটের মাথায় আরেকটি গোল হজম করতে হয়। স্বাগতিকদের হয়ে এই গোলটি করে জুসি। ফলে ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে নিজেদের মধ্যে ড্র করায় সমান এক পয়েন্ট করে নিয়ে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে আছে প্যারাগুয়ে ও কোস্টা রিকা।