ঢাকাTuesday , 7 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি-৩২ নং বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।
আজ দুপুর ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মহানগর নাট্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।