ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০৩৫ কোটি টাকা বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য খাতে

Link Copied!

budgetনিজস্ব প্রতিবেদক : আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে ৩ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে মোট ১৭ হাজার ৪৮৬ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মার আব্দুল মুহিত।
এবারের স্বাস্থ্য খাতের বাজেট মোট বাজেটের ৫ দশমিক ১৩ শতাংশ। ২০১৫-২০১৬ অর্থবছরে এ খাতের বাজেট ছিল ১৪ হাজার ৮১১ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের হার ১ দশমিক ১৮ শতাংশ বাড়ছে।
যেখানে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ২৫২ কোটি টাকা। যা চলতি অর্থবছরে তুলনায় ১ হাজার ৫৬২ কোটি টাকা বেশি। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৩৪ কোটি টাকা। যেখানে ২০১৫-১৬ অর্থবছরে ছিল ৫ হাজার ১২১ কোটি টাকা।
বৃহস্পতিবার (০২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেট অধিবেশনের প্রথম দিনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট উপস্থাপন করেন।