ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ১৩৫টি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ২

Link Copied!

Petrol Bomনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ১৩৫টি পেট্রোল বোমাসহ রেজাউল ইসলাম ওরফে রেজা ও খবির হোসেন নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উত্তর কাফরুলের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ পেট্রল বোমাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আটকরা সংঘবদ্ধভাবে ওই এলাকায় নাশকতা চালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ইসলাম ওরফে রেজা ও খবির হোসেন জানায়, তারা পরস্পর যোগসাজসের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে আসছে। আটক ওই দুজনের বিরুদ্ধে কাফরুল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।