ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ২ ভাইকে গুলি করে হত্যা

Link Copied!

অস্ত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি : সদর উপজেলার বশিকপুরে ইসমাইল হোসেন চৌধুরী (৪৫) ও ইব্রাহিম হোসেন রতন (৪২) নামে দুই ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা ১১টার দিকে বশিকপুর ইউনিয়নের বৈদ্যের বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে হত্যার এ ঘটনা ঘটে।
নিহতরা বশিকপুর ইউনিয়নের আনিন্দপুর আব্দুর জাব্বার ভূঁইয়া বাড়ির (মুন্সিবাড়ি) শরিফুল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দুই ভাই ইসমাইল হোসেন ও ইব্রাহিম হোসেন ওই এলাকায় চা খেতে যান। এ সময় সিএনজিযোগে কালো মুখোশধারী ৫ থেকে ৬ দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।